পেট্রোল-গ্যাসের দাম নিয়ে দেশবাসীকে সতর্কবার্তা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐিহাসিক জয়ের পর বাংলার মানুষ ভেবেছিলেন এবার হয়তো পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে বড় স্বস্তি মিলবে। কারণ ভোটের আগে বারবার মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে, আর সাধারণ মানুষের মধ্যেও আশা তৈরি হয়েছিল নতুন সরকার এলে জ্বালানির দাম কমতে পারে।
কিন্তু ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য দেশজুড়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে জ্বালানি বাঁচানো, বিদেশ ভ্রমণ কমানো, এমনকি এক বছরের জন্য সোনা না কেনার পরামর্শ দিয়েছেন।
অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো ভুয়ো । কিন্তু পরে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা যায়, হায়দরাবাদের এক সভা থেকে প্রধানমন্ত্রী সত্যিই এই বার্তা দিয়েছেন।
আসলে কেন এই কথা বললেন প্রধানমন্ত্রী?
রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে ভারত সরকার এখন বড় অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে তেল আমদানির খরচ ও বিদেশি মুদ্রার উপর চাপ বাড়ছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষকে কিছু বিশেষ অভ্যাস মেনে চলার আবেদন জানান। তিনি বলেন,
- অপ্রয়োজনীয় পেট্রোল ও ডিজেল ব্যবহার কমাতে হবে
- সম্ভব হলে আবার Work From Home চালু করতে হবে
- মেট্রো ও গণপরিবহন বেশি ব্যবহার করতে হবে
- কারপুলিং বাড়াতে হবে
- বিদেশ ভ্রমণ কিছুদিনের জন্য এড়িয়ে চলতে হবে
- এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা বন্ধ রাখতে হবে
- দেশীয় পণ্য ব্যবহার বাড়াতে হবে
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবাইকে দেশের স্বার্থে কিছু দায়িত্ব নিতে হবে। বিশেষ করে বিদেশ থেকে আমদানি হওয়া জ্বালানি যত কম ব্যবহার করা যায়, ততই দেশের অর্থনীতি সুরক্ষিত থাকবে।
Releted Artical :শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক জয়ে সরকার গড়ল বিজেপি
তাহলে কি পেট্রোল-গ্যাসের দাম বাড়বে?
সরকার এখনও পর্যন্ত সরাসরি দাম বাড়ানোর ঘোষণা দেয়নি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভারতের জ্বালানির মূল্য অনেকটাই নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে পেট্রোল, ডিজেল ও LPG গ্যাসের দামে চাপ বাড়তে পারে।
তবে প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্যের পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের দাবি, ভোটের আগে দাম কমানোর আশা দেখানো হলেও এখন সাধারণ মানুষকেই সাশ্রয়ের বার্তা দেওয়া হচ্ছে। আবার বিজেপি সমর্থকদের মতে, এটি দেশের অর্থনীতি বাঁচানোর জন্য একটি জরুরি ও বাস্তবসম্মত পদক্ষেপ।
একটা বিষয় পরিষ্কার, ২০২৬ সালের বাংলার রাজনীতিতে এখন পেট্রোল-গ্যাসের দাম এবং সাধারণ মানুষের খরচ বড় ইস্যু হয়ে উঠতে চলেছে।
“আপনার কি মনে হয় ‘Work From Home’ তেলের চাহিদা কমাতে এবং পরিবেশ রক্ষায় সত্যিই কার্যকরী হবে? আপনার মতামত কমেন্টে জানান।”

