Ayushman Card Apply Online 2026: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে একটাই বড় প্রশ্ন ছিল, কেন্দ্রীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হতে চলেছে। অবশেষে সোমবার নতুন মুখ্যমন্ত্রীর প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই মিলল বড় ইঙ্গিত। রাজ্যের নতুন সরকার ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গেও চালু করা হবে কেন্দ্রের জনপ্রিয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার “For the People, By the People, Of the People” নীতিতে কাজ করবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য। সেই কারণেই এবার পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘোষণার পর থেকেই বহু মানুষ জানতে চাইছেন, কীভাবে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন, কারা এই সুবিধা পাবেন, কী কী নথি লাগবে এবং মোবাইল থেকেই আবেদন করা যাবে কি না। আজকের প্রতিবেদনে রইল সম্পূর্ণ তথ্য।
কী এই আয়ুষ্মান ভারত প্রকল্প?
ভারত সরকারের এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। সরকারি ও বেসরকারি বহু হাসপাতাল এই প্রকল্পের আওতায় রয়েছে।
এই কার্ড থাকলে বড় অপারেশন, ভর্তি, বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসা সহ একাধিক পরিষেবা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
Releted Artical : নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে ৬টি বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত থেকে চাকরির বয়সে ছাড়
পশ্চিমবঙ্গে কারা পাবেন এই সুবিধা?
সম্ভাব্যভাবে যাঁদের নাম কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের তালিকায় রয়েছে অথবা রেশন কার্ড ও পরিবারভিত্তিক তথ্য সরকারের ডাটাবেসে যুক্ত রয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
তবে সরকারিভাবে চূড়ান্ত গাইডলাইন প্রকাশের পরই সম্পূর্ণ নিয়ম জানা যাবে।
আয়ুষ্মান কার্ড করতে কী কী লাগবে?
আবেদন করার জন্য প্রয়োজন হতে পারে:
- আধার কার্ড
- আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা
- রেশন কার্ড
- পরিবারের তথ্য
- ঠিকানার প্রমাণ
- পাসপোর্ট সাইজ ছবি
মোবাইল থেকে কীভাবে আয়ুষ্মান কার্ড করবেন?
এখন ঘরে বসেই মোবাইল থেকে আয়ুষ্মান কার্ডের জন্য e-KYC করা সম্ভব। সরকারি Ayushman App ব্যবহার করেই আবেদন করা যায়। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।
Step 1: Ayushman App ডাউনলোড করুন
প্রথমে Google Play Store থেকে সরকারি “Ayushman App” ডাউনলোড করতে হবে।
Step 2: Beneficiary Login করুন
- অ্যাপ খুলে “Beneficiary” অপশন নির্বাচন করুন
- মোবাইল নম্বর দিন
- OTP দিয়ে লগইন করুন
Step 3: Scheme নির্বাচন করুন
এরপর স্কিম হিসেবে “PM-JAY” বা Ayushman Bharat নির্বাচন করতে হবে।
Step 4: নিজের তথ্য সার্চ করুন
আপনি নিচের যেকোনও তথ্য দিয়ে নিজের নাম খুঁজতে পারবেন:
- Aadhaar Number
- Family ID
- PMJAY ID
সবচেয়ে সহজ পদ্ধতি হল আধার নম্বর ব্যবহার করা।
Step 5: e-KYC করুন
যদি আপনার নামের পাশে “Do e-KYC” দেখা যায়, তাহলে সেটিতে ক্লিক করুন।
এরপর OTP, Face Authentication, Fingerprint বা Iris Scan-এর মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।
Step 6: ছবি ও অন্যান্য তথ্য আপলোড করুন
এরপর দিতে হবে:
- ছবি
- জন্ম সাল
- মোবাইল নম্বর
- জেলা
- গ্রাম বা শহরের তথ্য
- পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
সব তথ্য ঠিকভাবে পূরণ করে Submit করুন।
কতক্ষণে কার্ড ডাউনলোড করা যাবে?
e-KYC সফল হলে সাধারণত কিছু সময়ের মধ্যেই Ayushman Card তৈরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে 15-20 মিনিটের মধ্যেই কার্ড ডাউনলোড করা যায়।
কার্ড ডাউনলোড করবেন কীভাবে?
- আবার লগইন করুন
- নিজের নামের পাশে “Download Card” অপশনে ক্লিক করুন
- OTP ভেরিফাই করুন
- PDF আকারে কার্ড ডাউনলোড হয়ে যাবে
প্রকল্পের মূল উদ্দেশ্য
আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা।
এই প্রকল্পের মাধ্যমে:
- দরিদ্র পরিবারগুলিকে বড় চিকিৎসার খরচ থেকে সুরক্ষা দেওয়া হয়
- ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়
- মাধ্যমিক ও উচ্চতর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়
- গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়
Ayushman Card Apply Online 2026: কীভাবে অনলাইনে আবেদন করবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি
Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে। এখন মোবাইল থেকেই খুব সহজে Ayushman Card-এর জন্য আবেদন করা যায়।
নিচে ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেওয়া হলো।
অনলাইনে Ayushman Card Apply করার পদ্ধতি
Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
প্রথমে PM-JAY-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। PM-JAY Official Website
Step 2: “Am I Eligible” অপশনে ক্লিক করুন
হোমপেজে গিয়ে “Am I Eligible” অপশনে ক্লিক করুন।
Step 3: মোবাইল নম্বর দিয়ে লগইন করুন
- মোবাইল নম্বর দিন
- ক্যাপচা কোড লিখুন
- OTP ভেরিফাই করুন
Step 4: নিজের তথ্য সার্চ করুন
এরপর নিচের তথ্য নির্বাচন করুন:
- State
- Scheme হিসেবে PM-JAY
- District
- Search By Aadhaar / Family ID / PMJAY ID
সবচেয়ে সহজ হলো Aadhaar Number দিয়ে সার্চ করা।
Aadhaar দিয়ে নাম খুঁজে বের করুন
আধার নম্বর লিখে “Search” বাটনে ক্লিক করুন।
যদি আপনার নাম তালিকায় থাকে, তাহলে সামনে “Do e-KYC” অপশন দেখা যাবে।
কোন হাসপাতালে এই কার্ড চলবে?
সরকারি ও বহু বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছে। অ্যাপ থেকেই হাসপাতালের তালিকা দেখা যায়।
গুরুত্বপূর্ণ তথ্য
- আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক
- Face Authentication-এর জন্য “Aadhaar Face RD” অ্যাপ লাগতে পারে
- কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন হতে পারে
- যাঁদের নাম তালিকায় নেই, তাঁদের পরবর্তীতে যুক্ত করার ব্যবস্থা চালু হতে পারে
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সম্ভাবনায় সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই স্বাস্থ্য প্রকল্প বড় স্বস্তি এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

