JENPAS UG Admit Card 2026 প্রকাশের আগে বড় আপডেট! পরীক্ষা কি পিছোচ্ছে? IISER Exam Clash নিয়ে বাড়ছে চিন্তা

সম্পাদনা সংক্রান্ত ঘোষণা: West Bengal Times প্রকাশের আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে। পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের টিম স্বাধীন গবেষণা ও বিশ্লেষণও করে থাকে। তবে গুরুত্বপূর্ণ তথ্যের চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WhatsApp Group
Join Now

JENPAS UG Admit Card 2026: পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারামেডিক্যাল ও নার্সিং পরীক্ষার্থীদের মধ্যে এখন একটাই বড় প্রশ্ন ঘুরছে, JENPAS UG 2026 পরীক্ষা কি পিছোতে চলেছে? কারণ WBJEEB-এর নির্ধারিত পরীক্ষার দিন ৭ জুনের সঙ্গেই মিলে যাচ্ছে IISER IAT Exam 2026-এর তারিখ। এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে WBJEEB-এর তরফে জানানো হয়েছে, JENPAS UG Admit Card 2026 আগামী 29 মে প্রকাশ করা হবে। ফলে Admit Card প্রকাশের আগেই পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

কেন পরীক্ষা পিছোনোর দাবি উঠছে?

মূলত তিনটি বড় কারণ সামনে আসছে।

১. IISER IAT Exam-এর সঙ্গে একই দিনে পরীক্ষা

IISER-এর IAT Entrance Exam এবং JENPAS UG 2026 দুটোই ৭ জুন নির্ধারিত হয়েছে। অনেক ছাত্রছাত্রী দুই পরীক্ষার জন্যই আবেদন করেছে। ফলে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে বহু পরীক্ষার্থী।

IISER হল দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান, যেখানে BS-MS Integrated Course সহ বিভিন্ন রিসার্চভিত্তিক কোর্সে ভর্তি নেওয়া হয়। তাই অনেক মেধাবী ছাত্রছাত্রী এই পরীক্ষাতেও অংশ নিতে চায়।

২. খুব কম সময়ে প্রস্তুতির চাপ

গত বছর JENPAS UG পরীক্ষা অনেক দেরিতে হয়েছিল। কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগেছিল। ফলে এবারের পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে অনেক কম সময় পেয়েছে প্রস্তুতির জন্য।

সাধারণত ৮-৯ মাস প্রস্তুতির সময় থাকলেও এবার কার্যত ৫-৬ মাস সময় পেয়েছে ছাত্রছাত্রীরা। তাই অনেকেই চাইছে অন্তত আরও কিছুটা সময় বাড়ুক।

৩. PWD Verification-এর অদ্ভুত সময়সূচি

এবার PWD Verification-এর কিছু তারিখ পরীক্ষার আগেও এবং কিছু তারিখ পরীক্ষার পরেও রাখা হয়েছে। বিশেষ করে ৮ ও ৯ জুনেও Verification Date থাকার কারণে অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে যে হয়তো পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে।

তবে এখন পর্যন্ত WBJEEB-এর তরফে কোনও Official Notification প্রকাশ করা হয়নি।

তাহলে কি সত্যিই পরীক্ষা পিছোবে?

বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। কারণ Admit Card প্রকাশের আর মাত্র কয়েকদিন বাকি।

সাধারণত Admit Card প্রকাশের পরে পরীক্ষা পিছোনোর সম্ভাবনা খুবই কম থাকে। যদিও একেবারে অসম্ভব নয়, তবুও WBJEEB এখন পর্যন্ত কোনও নতুন নোটিস দেয়নি।

তাই ছাত্রছাত্রীদের এখন থেকেই ৭ জুন পরীক্ষার মানসিক প্রস্তুতি নিয়েই এগোনো উচিত।

29 মে প্রকাশ হবে JENPAS UG Admit Card 2026

WBJEEB-এর Official Website-এ 29 মে থেকে Admit Card Download করা যাবে।

Admit Card Download করার সময় যা লাগবে:

  • Application Number
  • Password / Date of Birth
  • Registered Mobile Number

Admit Card-এ অবশ্যই দেখে নেবে:

  • পরীক্ষার তারিখ
  • Exam Centre
  • Reporting Time
  • Candidate Name
  • Photograph ও Signature
  • Important Instructions

ভুল থাকলে দ্রুত WBJEEB-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

JENPAS UG Admit Card 2026 ডাউনলোড করার সরাসরি লিঙ্ক খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ অ্যাক্টিভ করা হবে। পরীক্ষার্থীরা নিজেদের Application Number এবং Password / Date of Birth ব্যবহার করে লগইন করে Admit Card ডাউনলোড করতে পারবেন। Admit Card প্রকাশিত হলে নিচে Direct Download Link দেওয়া হবে।

JENPAS UG Admit Card 2026 ডাউনলোড করার ধাপ

অফিসিয়াল ওয়েবসাইট থেকে Admit Card ডাউনলোড করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো।

  1. প্রথমে West Bengal Joint Entrance Examinations Board-এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in-এ যান।
  2. হোমপেজে থাকা “JENPAS UG Admit Card 2026” লিঙ্কে ক্লিক করুন।
  3. এরপর একটি Login Page খুলবে।
  4. সেখানে আপনার Application Number, Password এবং Date of Birth লিখুন।
  5. তারপর Login / Submit বাটনে ক্লিক করুন।
  6. আপনার Admit Card স্ক্রিনে দেখা যাবে।
  7. পরীক্ষার তারিখ, Exam Centre এবং গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ভালোভাবে যাচাই করুন।
  8. এরপর Admit Card Download করে পরিষ্কার Printout বের করে রাখুন পরীক্ষার দিনের জন্য।

Application Number ভুলে গেলে কী করবেন?

যেসব পরীক্ষার্থী WB JENPAS UG 2026-এর Login Details ভুলে গিয়েছেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। WBJEEB Application Number পুনরুদ্ধার বা Password Reset করার অনলাইন সুবিধা দিয়েছে।

নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • WBJEEB-এর অফিসিয়াল Login Portal-এ যান
  • “Forgot Application Number” অথবা “Forgot Password” অপশনে ক্লিক করুন
  • আপনার Registered Mobile Number, Email ID এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন
  • OTP বা Reset Link-এর মাধ্যমে Verification সম্পূর্ণ করুন
  • সফলভাবে আপনার Application Number অথবা Password পুনরুদ্ধার হয়ে যাবে

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

এখন পরীক্ষা পিছোবে কি না সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের প্রস্তুতিতে ফোকাস করাই সবচেয়ে জরুরি। নিজের Mindset এমন রাখো: “৭ জুনই পরীক্ষা হবে”। যদি পরে পরীক্ষা পিছিয়েও যায়, তাহলে সেটা Bonus Time হিসেবে ব্যবহার করবে। কিন্তু শুরু থেকেই পিছোবে ভেবে Preparation নষ্ট করলে ক্ষতি তোমারই হবে।

শেষ মুহূর্তের Exam Tips

Biology

  • NCERT Line by Line Revision করো
  • Human Physiology ও Genetics ভালোভাবে পড়ো
  • Diagram Practice করো

Physics

  • Formula Revision করো
  • Numericals Practice বাড়াও
  • Previous Year Questions Solve করো

Chemistry

  • Organic Reaction ও Named Reaction দেখে নাও
  • Physical Chemistry Formula Practice করো
  • Inorganic NCERT বারবার পড়ো

Mock Test কতটা জরুরি?

এখন প্রতিদিন অন্তত ১টি Full-Length Mock Test দেওয়ার চেষ্টা করো। এতে:

  • Time Management Improve হবে
  • Accuracy বাড়বে
  • Exam Pressure Handle করতে সুবিধা হবে

পরীক্ষার দিন কী কী সঙ্গে নিয়ে যাবে?

অবশ্যই সঙ্গে রাখবে:

  • Printed Admit Card
  • Valid Photo ID Proof
  • Passport Size Photograph
  • Black/Blue Ball Pen

Electronic Gadget একেবারেই নিয়ে যেও না।

Official Website-এ নজর রাখো

যদি পরীক্ষার তারিখ পরিবর্তন বা নতুন কোনও Notice আসে, তাহলে সেটা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রথম প্রকাশ হবে।

তাই নিয়মিত নজর রাখো:

সবশেষে একটাই কথা, গুজব নয়, শুধুমাত্র Official Update-কে গুরুত্ব দাও। আর এখন থেকে পুরো Focus রাখো Preparation-এর উপর।

JENPAS UG 2026-এ ভালো Rank করতে গেলে এই শেষ কয়েকদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Syed Mosharaf Hossain
Syed Mosharaf Hossainhttps://syedmosharafhossain.in/
Syed Mosharaf Hossain is a visionary educator, technical innovator, and the Principal of Purbasthali-II Government ITI, West Bengal. An Electronics & Communication Engineer, he is the creator of the internationally recognized "Arduino-based Smart Shoe" for women’s safety, featured in the World Book of Records. As the Founder of SD ONUPRON GROUP, Syed has over six years of expertise in SEO, web development, and digital journalism. Honored as the "Principal of the Year" at the Asia Education Conclave 2025, he remains dedicated to driving technical innovation and mentoring future professionals in India's education sector.

Read more

Local News