সম্পাদনা সংক্রান্ত ঘোষণা: West Bengal Times প্রকাশের আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে। পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের টিম স্বাধীন গবেষণা ও বিশ্লেষণও করে থাকে। তবে গুরুত্বপূর্ণ তথ্যের চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Tripura University 2026: ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের জন্য বড় আপডেট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে CUET (PG) ২০২৬-এর মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট (PG) এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা এবছর CUET PG 2026 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ফলাফল পেয়েছেন, তাদের জন্য এখন শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ।
এখন অনেক ছাত্র-ছাত্রীদের মনে একটি প্রশ্ন ঘুরছে, “শুধু CUET পরীক্ষা দিলেই কি ভর্তি হয়ে যাবে?” উত্তর হচ্ছে, না। CUET পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের Samarth Admission Portal-এ গিয়ে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আপনার নাম মেরিট লিস্টে বিবেচনা করা হবে না।
প্রকাশিত হল অফিসিয়াল বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে:
• Science
• Social Sciences
• Literature
• Music & Fine Arts
• Commerce
• Law
• Management
• Information Science বিভাগসমূহ
রেজিস্ট্রেশন করতে গেলে শিক্ষার্থীদের এককালীন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী:
রেজিস্ট্রেশন ফি:
• UR/OBC প্রার্থীদের জন্য: ২০০ টাকা
• SC/ST/EWS প্রার্থীদের জন্য: ১০০ টাকা
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানিয়েছে। রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন, তাহলে ফি জমা দেওয়ার আগে পর্যন্ত তা সংশোধন করা যাবে। তবে একবার ফি পেমেন্ট হয়ে গেলে আর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।
Releted Artical :mAadhaar অ্যাপ বন্ধ হচ্ছে: নতুন Aadhaar App-এ কী কী বদল আনছে UIDAI? কীভাবে ডাউনলোড করবেন, নতুন সুবিধা কী?
CUET PG 2026 ভর্তি গুরুত্বপূর্ণ তারিখ
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী:
- অনলাইন রেজিস্ট্রেশন শুরু:
২৬ মে ২০২৬ - অনলাইন রেজিস্ট্রেশন শেষ:
১৪ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত - প্রথম মেরিট লিস্ট প্রকাশ:
১৬ জুন ২০২৬ - কাউন্সেলিং ও প্রভিশনাল ভর্তি:
১৭ জুন থেকে ২৩ জুন ২০২৬ - ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময়:
কাউন্সেলিংয়ের পরের দিন বিকেল ৫টা পর্যন্ত - ক্লাস শুরু:
১ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে,
যদি কোনো বিভাগে আসন খালি থাকে তাহলে পরবর্তীতে অতিরিক্ত মেরিট লিস্টও প্রকাশ করা হতে পারে।
শুধু রেজিস্ট্রেশন করলেই কাজ শেষ নয়। যেসব প্রার্থীর নাম মেরিট লিস্টে থাকবে, তাদের অবশ্যই মূল নথিপত্র নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত হতে হবে। যদি নথিপত্রে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া যায়, তাহলে ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে ভর্তি সম্পূর্ণভাবে CUET PG স্কোর এবং নির্ধারিত যোগ্যতার উপর ভিত্তি করে হবে। অর্থাৎ যার স্কোর যত ভালো, মেধাতালিকায় তার সুযোগ তত বেশি থাকবে।
তাই যারা CUET PG ২০২৬ পরীক্ষা দিয়েছেন, তারা দেরি না করে সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। কারণ রেজিস্ট্রেশন ছাড়া ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না।
ছাত্র-ছাত্রীদের জন্য একটি পরামর্শ, ভর্তি সংক্রান্ত নতুন আপডেট, মেরিট লিস্ট এবং কাউন্সেলিং সংক্রান্ত তথ্য জানতে নিয়মিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাডমিশন পোর্টাল নজরে রাখুন।
কী করে রেজিস্ট্রেশন করবেন? ত্রিপুরা ইউনিভার্সিটি CUET PG 2026 আবেদন প্রক্রিয়া
যারা CUET PG 2026 পরীক্ষা দিয়েছেন, তাদের ভর্তি হতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
Step 1: ত্রিপুরা ইউনিভার্সিটির Samarth Admission Portal-এ যান।
ভর্তি পোর্টালে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।
Step 2: আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন
• নাম
• ইমেল আইডি
• মোবাইল নম্বর
• শিক্ষাগত তথ্য
• CUET PG তথ্য
Step 3: পছন্দের PG/PG Diploma প্রোগ্রাম নির্বাচন করুন।
Step 4: One-Time Registration Fee পেমেন্ট করুন
রেজিস্ট্রেশন ফি:
• UR/OBC: 200
• SC/ST/EWS: 100
Step 5: ফর্ম সাবমিট করুন
একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফি পেমেন্ট করার আগে পর্যন্ত তথ্য সংশোধন করা যাবে। কিন্তু একবার ফি পেমেন্ট হয়ে গেলে আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।
Tripura University CUET PG Admission 2026: আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?
ভর্তি প্রক্রিয়ার সময় এবং কাউন্সেলিংয়ের সময় সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে। নির্বাচিত প্রার্থীদের Original Document Verification-এর জন্য উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট তালিকা:
• CUET PG 2026 Score Card
• CUET PG Admit Card
• মাধ্যমিক (10th) Admit Card বা Birth Proof
• মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট
• উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট
• Graduation Marksheet (সব সেমিস্টার/বর্ষ)
• Graduation Certificate (যদি থাকে)
• Category Certificate (SC/ST/OBC/EWS হলে)
• PWD Certificate (যদি প্রযোজ্য হয়)
• Passport Size Photograph
• Valid Photo ID Proof (Aadhaar Card/Voter ID/PAN Card)
• Candidate Signature
• Migration Certificate (যদি প্রযোজ্য হয়)
• Transfer Certificate (TC) (যদি প্রয়োজন হয়)
গুরুত্বপূর্ণ: কাউন্সেলিংয়ের সময় আপনার দেওয়া তথ্য এবং Original Documents মিলিয়ে দেখা হবে। কোনো তথ্য ভুল থাকলে ভর্তি বাতিল হতে পারে।
