পশ্চিমবঙ্গে ৩৮% ডিএ ঘোষণা | ১ অক্টোবর থেকে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা

সম্পাদনা সংক্রান্ত ঘোষণা: West Bengal Times প্রকাশের আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে। পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের টিম স্বাধীন গবেষণা ও বিশ্লেষণও করে থাকে। তবে গুরুত্বপূর্ণ তথ্যের চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WhatsApp Group
Join Now

West Bengal DA Hike: রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের জন্য বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার অক্টোবর ২০২৬ থেকে ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউন্স (Dearness Allowance বা DA) প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে। অর্থ দপ্তর ইতিমধ্যেই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে।

এই মুহূর্তে ৩৮ শতাংশ হিসেবে ১লা অক্টোবর থেকে মিলবে বর্ধিত ডিএ। সরকারি কর্মীদের ৩৮ শতাংশ হারে মিলবে ডিয়ারনেস অ্যালাউন্স। রাজ্য সরকারের ঘোষণামতোই মিলবে ডিএ। পালাবদলের পর ২০ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা ছিল, ঘোষণামতোই এবার ডিএ পুজোর আগেই… কিছুদিন আগেও বলেছিলেন পুজোর আগেই ক্লিয়ার করে দেব, সেই মতোই ডিয়ারনেস অ্যালাউন্স ক্লিয়ার করে দেওয়া হলো।

দুর্গাপুজোর আগে এই ঘোষণা সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর করা হচ্ছে।

Google
Add West Bengal Times যুক্ত করুন গুগল-এ পছন্দের উৎস হিসেবে
Add Preference

West Bengal DA Hike: ১ অক্টোবর থেকেই কার্যকর হবে ৩৮% ডিএ

অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত পূর্ণকালীন (Whole-time) রাজ্য সরকারি কর্মচারী অক্টোবর ২০২৬ থেকে সংশোধিত মূল বেতনের (Revised Basic Pay) উপর ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন।

এছাড়াও যেখানে প্রযোজ্য, সেখানে Non-Practising Allowance (NPA)-কেও ডিএ গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।

কারা পাবেন এই বাড়তি ডিএ?

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র সচিবালয়ের কর্মীরাই নন, আরও বিস্তৃত একটি শ্রেণির কর্মচারীরা এই সুবিধার আওতায় আসছেন।

ডিএ পাবেন:

  • রাজ্য সরকারের পূর্ণকালীন কর্মচারীরা
  • সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা
  • সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অশিক্ষক কর্মীরা
  • স্ট্যাটিউটরি বডির কর্মচারীরা
  • সরকারি সংস্থার (Government Undertakings) কর্মীরা
  • পঞ্চায়েত কর্মীরা
  • পুরসভা ও পৌর কর্পোরেশনের কর্মীরা
  • রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য যোগ্য কর্মচারীরা

West Bengal DA Hike: ভাবে ডিএ গণনা হবে?

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ডিএ গণনা করা হবে সংশোধিত মূল বেতন (Revised Basic Pay) এবং প্রযোজ্য ক্ষেত্রে NPA-এর ভিত্তিতে। ফলে কর্মচারীদের নতুন ডিএ নির্ধারণে এই দুই বিষয় বিবেচনা করা হবে।

আরও পড়ুন: SSC নিয়োগে বড় আপডেট | দ্রুত শেষ হবে শিক্ষক নিয়োগ, ৩১ আগস্ট ডেডলাইন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

পুজোর আগেই মিলবে বাড়তি সুবিধা

দুর্গাপুজোর আগে এই ঘোষণা রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসবের মরসুমে বাড়তি ডিএ হাতে পাওয়ায় অনেক কর্মীর আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকার আগেই জানিয়েছিল, পুজোর আগেই ডিএ সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সেই ঘোষণাই বাস্তবায়িত হলো।

West Bengal DA Hike: বেতনেও পড়বে ইতিবাচক প্রভাব

১ অক্টোবর থেকে কার্যকর হওয়া ৩৮ শতাংশ ডিএ-এর ফলে যোগ্য কর্মচারীদের মাসিক বেতনে বৃদ্ধি ঘটবে। পাশাপাশি যেসব ক্ষেত্রে ডিএ-র ভিত্তিতে অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারিত হয়, সেখানেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর ৩৮% ডিএ
  • অর্থ দপ্তরের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ
  • সংশোধিত মূল বেতন ও NPA-এর ভিত্তিতে ডিএ গণনা
  • শিক্ষক, অশিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা ও অন্যান্য যোগ্য কর্মচারীরা সুবিধাভোগী
  • দুর্গাপুজোর আগেই কার্যকর হচ্ছে নতুন ডিএ

পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীর জন্য বড় আর্থিক স্বস্তি নিয়ে এসেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউন্স কার্যকর হওয়ায় সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীসহ বহু মানুষ সরাসরি উপকৃত হবেন। দুর্গাপুজোর আগে এই ঘোষণা কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সুখবর।

Swastika Paul
Swastika Paulhttps://swastikapaul.in/
Swastika Paul is a distinguished innovator, educator, and the Principal of Tehatta Government ITI. Holding an M.Tech in Communication Engineering, she is dedicated to bridging the digital divide in rural India through technical skill development and inclusive leadership. A recognized voice in grassroots innovation, Swastika was honored with the "Principal of the Year" award at the Asia Education Conclave 2025. Beyond academia, she is the Co-founder of SD ONUPRON GROUP, where she has spent over 6 years curating impactful content on education, technology, and social awareness. Her dual expertise in engineering and digital media makes her a trusted authority in the evolving landscape of Indian technical education and social entrepreneurship.

Read more

Local News