SC ST OBC Certificate Verification 2026: জল্পনার অবসান, প্রকাশ্যে সরকারি SOP, ২০১১ সালের পরের সার্টিফিকেট পুনরায় যাচাই

সম্পাদনা সংক্রান্ত ঘোষণা: West Bengal Times প্রকাশের আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে। পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের টিম স্বাধীন গবেষণা ও বিশ্লেষণও করে থাকে। তবে গুরুত্বপূর্ণ তথ্যের চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WhatsApp Group
Join Now

SC ST OBC Certificate Verification 2026: গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ জুড়ে SC, ST এবং OBC কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল। কোথাও শোনা যাচ্ছিল বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছিল নতুন করে আবেদন করতে হবে। অনেকের দাবি ছিল, ২০১১ সালের পর তৈরি হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট বাতিল করে নতুন করে তৈরি করা হবে। সামাজিক মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

তবে এতদিন পর্যন্ত সরকারি স্তরে কোনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ্যে না আসায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare Department একটি অফিসিয়াল নোটিস এবং Standard Operating Procedure (SOP) প্রকাশ করেছে। এই নোটিস থেকেই স্পষ্ট হয়েছে, ঠিক কীভাবে কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের কী ভূমিকা থাকবে।

SC, ST ও OBC Certificate Verification শুরু! কারা করবেন, কী কী নথি লাগবে, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া

কী বলছে সরকারি নোটিস?

১২ জুন ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি নোটিস অনুযায়ী, ২০১১ সাল থেকে বর্তমান পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত SC, ST এবং OBC কাস্ট সার্টিফিকেট ধাপে ধাপে পুনরায় যাচাই করা হবে।

এই কাজের জন্য OSCAR Portal-এ একটি নতুন মডিউল চালু করা হয়েছে, যার নাম Reverification of Issued Certificate (From 2011)”

সরকারের উদ্দেশ্য হল পূর্বে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটগুলির সত্যতা ও বৈধতা যাচাই করা এবং সরকারি ডাটাবেসকে আরও নির্ভুল ও হালনাগাদ করা।

সরকারি নোটিস অফিসিয়াল SOP। ২০১১ সালের পর ইস্যু হওয়া SC, ST ও OBC Certificate কীভাবে পুনরায় যাচাই হবে,

কেন এই পুনরায় যাচাই?

সরকারি নথি অনুযায়ী, গত কয়েক বছরে কিছু কাস্ট সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই কারণেই সরকার সমস্ত ইস্যু করা সার্টিফিকেটের পুনঃযাচাই প্রক্রিয়া শুরু করেছে।

এর মাধ্যমে:

  • প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা যাবে
  • ভুয়ো বা জাল সার্টিফিকেট শনাক্ত করা যাবে
  • সরকারি তথ্যভাণ্ডার হালনাগাদ হবে
  • ভবিষ্যতে সংরক্ষণ, চাকরি ও শিক্ষার সুবিধা প্রদান আরও স্বচ্ছ হবে

কারা ভেরিফিকেশন করবেন?

SOP অনুযায়ী ভেরিফিকেশন প্রক্রিয়ায় একাধিক স্তরের সরকারি আধিকারিক যুক্ত থাকবেন।

প্রথম ধাপে:

  • Enquiry Officer
  • Inspector

ডকুমেন্ট ও ফিল্ড ভেরিফিকেশন করবেন।

এরপর বিষয়টি যাবে:

  • BDO
  • BCWO
  • OC

এরপর:

  • SDO
  • DWO Kolkata

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অর্থাৎ পুরো প্রক্রিয়াটি প্রশাসনিক পর্যায়ে ধাপে ধাপে সম্পন্ন হবে।

কীভাবে হবে ভেরিফিকেশন?

সরকারি SOP অনুযায়ী ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হবে:

১. ডকুমেন্ট যাচাই

সংশ্লিষ্ট ব্যক্তির কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য নথি পরীক্ষা করা হবে।

২. ফিল্ড এনকোয়ারি

প্রয়োজনে বাড়ি বা এলাকার বাস্তব তথ্য যাচাই করা হবে।

৩. রিপোর্ট প্রস্তুত

Enquiry Officer রিপোর্ট তৈরি করে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

৪. প্রশাসনিক অনুমোদন

BDO, SDO এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সার্টিফিকেটের কী কী স্ট্যাটাস হতে পারে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী সার্টিফিকেটের চার ধরনের স্ট্যাটাস হতে পারে।

Reverified and Found Genuine

যদি সার্টিফিকেট সম্পূর্ণ বৈধ বলে প্রমাণিত হয়।

Reverification Under Process

যদি যাচাই প্রক্রিয়া এখনও চলমান থাকে।

Reverified and Found Not Genuine

যদি প্রাথমিকভাবে অসঙ্গতি বা সমস্যা ধরা পড়ে।

Cancelled

যদি তদন্তের পর সার্টিফিকেট অবৈধ প্রমাণিত হয়।

সাধারণ মানুষকে কী করতে হবে?

বর্তমান নির্দেশিকা অনুযায়ী সাধারণ মানুষকে নতুন করে কোনও আবেদন করতে বলা হয়নি।

তবে যদি:

  • BDO অফিস থেকে যোগাযোগ করা হয়
  • SDO অফিস থেকে ডাকা হয়
  • অতিরিক্ত নথি চাওয়া হয়

তাহলে অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

কি নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হবে?

না।

সরকারি SOP-এ কোথাও বলা হয়নি যে ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে নতুন করে সার্টিফিকেট তৈরি করতে হবে।

বরং পুরনো সার্টিফিকেটের সত্যতা যাচাই করে সেগুলির স্ট্যাটাস আপডেট করা হবে।

কারা বেশি সতর্ক থাকবেন? SC ST OBC Certificate Verification 2026

বিশেষ করে যাদের:

  • SC Certificate রয়েছে
  • ST Certificate রয়েছে
  • OBC Certificate রয়েছে
  • ২০১১ সালের পরে সার্টিফিকেট ইস্যু হয়েছে

তাদের সরকারি নোটিস ও স্থানীয় প্রশাসনের নির্দেশের দিকে নজর রাখা উচিত।

OSCAR Portal-এর ভূমিকা

পুরো প্রক্রিয়াটি OSCAR Portal-এর মাধ্যমে পরিচালিত হবে।

এই পোর্টালের মাধ্যমে:

  • সার্টিফিকেট অনুসন্ধান
  • ভেরিফিকেশন স্ট্যাটাস
  • রিপোর্ট আপলোড
  • প্রশাসনিক অনুমোদন
  • বাতিলকরণ প্রক্রিয়া

সবকিছু ডিজিটালভাবে সম্পন্ন করা হবে।

SC, ST এবং OBC কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই নিয়ে এতদিন যে বিভ্রান্তি ও জল্পনা চলছিল, সরকারি SOP প্রকাশের পর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন নিশ্চিতভাবে বলা যায় যে ২০১১ সালের পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটগুলি ধাপে ধাপে পুনরায় যাচাই করা হবে। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন হলে যোগাযোগ করা হবে এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই পরিচালিত হবে।

আগামী দিনে এই ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে আরও কোনও নতুন নির্দেশিকা বা আপডেট প্রকাশিত হলে তা নিয়েও বিস্তারিত তথ্য জানানো হবে।

Syed Mosharaf Hossain
Syed Mosharaf Hossainhttps://syedmosharafhossain.in/
Syed Mosharaf Hossain is a visionary educator, technical innovator, and the Principal of Purbasthali-II Government ITI, West Bengal. An Electronics & Communication Engineer, he is the creator of the internationally recognized "Arduino-based Smart Shoe" for women’s safety, featured in the World Book of Records. As the Founder of SD ONUPRON GROUP, Syed has over six years of expertise in SEO, web development, and digital journalism. Honored as the "Principal of the Year" at the Asia Education Conclave 2025, he remains dedicated to driving technical innovation and mentoring future professionals in India's education sector.

Read more

Local News