May 19, 2026
New Town, Kolkata, West Bengal
শিক্ষা

WBCAP 2026: শুরু হলো পশ্চিমবঙ্গ কলেজ ভর্তি প্রক্রিয়া, ১৮ মে থেকে রেজিস্ট্রেশন, জানুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি

WBCAP 2026
WBCAP 2026

WBCAP 2026: পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর কলেজে ভর্তি হতে চলা শিক্ষার্থীদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে WBCAP (West Bengal Centralised Admission Portal) 2026 এর মাধ্যমে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে (UG) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-২৭ এর জন্য পোর্টাল ১৮ মে থেকে লাইভ হয়েছে

WBCAP 2026 কী?

WBCAP হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সিঙ্গেল-উইন্ডো অনলাইন ভর্তি ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীরা এক জায়গা থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোর্সে আবেদন করতে পারবেন। এতে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

WBCAP 2026
WBCAP 2026

WBCAP 2026 গুরুত্বপূর্ণ তারিখ

  • পোর্টাল চালু: ১৮ মে ২০২৬
  • রেজিস্ট্রেশন ও আবেদন শুরু: ১৮ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১ জুন ২০২৬
  • প্রথম সিট অ্যালটমেন্ট প্রকাশ: ৯ জুন ২০২৬
  • প্রথম ধাপ ভর্তি: ৯ জুন – ১৫ জুন ২০২৬
  • আপগ্রেড রাউন্ড প্রকাশ: ২০ জুন ২০২৬
  • আপগ্রেড রাউন্ড ভর্তি: ২০ জুন – ২৩ জুন ২০২৬
  • ফিজিক্যাল ভেরিফিকেশন: ২৭ জুন – ৪ জুলাই ২০২৬
  • নতুন সেশন শুরু: ৬ জুলাই ২০২৬

Releted Artical :জুন থেকে পুরোহিত ভাতা ও ইমাম ভাতা নিয়ে জোর আলোচনা

কীভাবে WBCAP 2026-এ আবেদন করবেন?

  • Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান: WBCAP Portal
  • Step 2:New Registration” অপশনে ক্লিক করুন
  • Step 3: মোবাইল নম্বর, ইমেল ও ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন
  • Step 4: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তথ্য পূরণ করুন
  • Step 5: পছন্দ অনুযায়ী কলেজ এবং কোর্স নির্বাচন করুন
  • Step 6: সমস্ত তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন

আবেদন করতে কত টাকা লাগবে?

এই বছর WBCAP পোর্টালের মাধ্যমে আবেদন করতে কোনও আবেদন ফি লাগবে না। শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষার্থী কতটি কোর্সে আবেদন করতে পারবেন?

অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২৫টি কোর্স বা প্রোগ্রামে আবেদন করতে পারবেন, তা একাধিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হতে পারে।

কোন প্রতিষ্ঠানগুলি WBCAP-এর আওতার বাইরে?

কিছু প্রতিষ্ঠান এই কেন্দ্রীয় ভর্তি পোর্টালের আওতায় নেই:

  • Presidency University
  • Jadavpur University
  • Autonomous Colleges
  • Minority Colleges
  • Engineering, Medical, Nursing, Pharmacy কলেজ
  • কিছু বিশেষ কোর্সভিত্তিক প্রতিষ্ঠান

কলেজে ভর্তি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ, শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন এবং তথ্য দেওয়ার সময় বানান, নম্বর ও বিষয়ের তথ্য ভালোভাবে যাচাই করুন। ভুল তথ্য দিলে ভবিষ্যতে আবেদন বাতিলও হতে পারে।

Syed Mosharaf Hossain is a visionary educator, technical innovator, and the Principal of Purbasthali-II Government ITI, West Bengal. An Electronics & Communication Engineer, he is the creator of the internationally recognized "Arduino-based Smart Shoe" for women’s safety, featured in the World Book of Records.As the Founder of SD ONUPRON GROUP, Syed has over six years of expertise in SEO, web development, and digital journalism. Honored as the "Principal of the Year" at the Asia Education Conclave 2025, he remains dedicated to driving technical innovation and mentoring future professionals in India's education sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *