May 13, 2026
New Town, Kolkata, West Bengal
ব্রেকিং নিউজ

সুপ্রিম কোর্টে TET বাধ্যতামূলক নিয়ে বড় ইঙ্গিত, এদিকে আবার শুরু SLST 2016 ‘Recovery Process’

Supreme Court TET Update 2026
Supreme Court TET Update 2026

Supreme Court TET Update 2026: শিক্ষক নিয়োগ এবং TET বাধ্যতামূলক ইস্যু নিয়ে আবারও তীব্র চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। একদিকে সুপ্রিম কোর্টে বাধ্যতামূলক TET নিয়ে গুরুত্বপূর্ণ রিভিউ শুনানি, অন্যদিকে SLST 2016 মামলায় “tainted candidates” দের বিরুদ্ধে টাকা ফেরতের প্রক্রিয়া নিয়ে নতুন করে সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আজ সুপ্রিম কোর্টে 01.09.2025 সালের বাধ্যতামূলক TET সংক্রান্ত রিভিউ শুনানিতে প্রায় ২ ঘণ্টা ধরে বিস্তারিত বিতর্ক হয়। বিচারপতি দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চে একাধিক সিনিয়র আইনজীবী আইনের “retrospective effect” নিয়ে আপত্তি তুললেও আদালতের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে TET বাধ্যতামূলক থাকার সম্ভাবনাই বেশি।

বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বহু আইনজীবী যুক্তি দেন যে অতীতের নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া ঠিক নয়। কিন্তু বিচারপতি দত্ত বারবার RTE Act-এর Section 23(2) উল্লেখ করে জানান, শিক্ষার মান বজায় রাখতে TET অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনানির সময় আদালত বারবার নিজেদের আগের রায়ের যৌক্তিকতা তুলে ধরে।

তবে কিছু রাজ্যের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর কিছু আবেদনকারী বলেন, যদি বাধ্যতামূলক করতেই হয় তাহলে দু’বছরের বদলে চার বছর পর্যন্ত সময় দেওয়া হোক। যদিও মূল রায়ে বড় পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন অনেকে। আপাতত রায় সংরক্ষিত রাখা হয়েছে এবং যে কোনও সময়ে চূড়ান্ত নির্দেশ প্রকাশ হতে পারে।

এরই মধ্যে নতুন করে সামনে এসেছে SLST 2016 মামলার “Recovery Process”। পশ্চিমবঙ্গ সরকারের School Education Department সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য আবারও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, Special Leave Petition (Civil) No. 9586 of 2024 মামলায় সুপ্রিম কোর্ট 03.04.2025 তারিখে নির্দেশ দিয়েছিল, যেসব “SLST 2016 tainted candidates”-এর নিয়োগে দুর্নীতির অভিযোগ বা প্রমাণ রয়েছে, তাঁদের কাছ থেকে সরকারের দেওয়া বেতন বা অন্যান্য আর্থিক সুবিধা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।

এর আগেও 31.12.2025 তারিখে একটি মেমো পাঠিয়ে recovery process শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে যে সেই নির্দেশ পুরোপুরি কার্যকর করা হয়নি। এরপরই সুপ্রিম কোর্টে একাধিক Contempt Petition দায়ের হয়, যেখানে বলা হয় আদালতের নির্দেশ সঠিকভাবে মানা হয়নি এবং tainted candidates-দের কাছ থেকে টাকা আদায়ের প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার এখন জেলা প্রশাসনকে আবারও নির্দেশ দিয়েছে:

  • আগের নির্দেশ অনুযায়ী দ্রুত recovery process শুরু করতে,
  • কতদূর কাজ এগিয়েছে তার রিপোর্ট পাঠাতে,
  • এবং সেই Action Taken Report (ATR) সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ব্যবস্থা করতে।

ফলে বর্তমানে রাজ্যের শিক্ষা মহলে দুটি বড় বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। একদিকে TET বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা, অন্যদিকে SLST 2016 মামলায় recovery process আরও কড়াভাবে কার্যকর হওয়ার ইঙ্গিত।

এখন সবার নজর সুপ্রিম কোর্টের পরবর্তী রায় এবং রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *