WB D.Pharm Admission 2026: উচ্চমাধ্যমিক পাশেই ফার্মাসি ভর্তি শুরু, আবেদন করুন অনলাইনে

পশ্চিমবঙ্গে D.Pharm ভর্তি ২০২৬ শুরু

সম্পাদনা সংক্রান্ত ঘোষণা: West Bengal Times প্রকাশের আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে। পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমাদের টিম স্বাধীন গবেষণা ও বিশ্লেষণও করে থাকে। তবে গুরুত্বপূর্ণ তথ্যের চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WhatsApp Group
Join Now

WB DPharm Admission 2026: পশ্চিমবঙ্গে ফার্মাসি পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় আপডেট। West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development (WBSCT&VE&SD) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে Diploma in Pharmacy (D.Pharm) কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ভর্তি হবে মেধাতালিকার ভিত্তিতে এবং আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে।

আবেদন করতে পারবেন সেই সকল প্রার্থী, যারা উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় Physics, Chemistry এবং Biology অথবা Mathematics নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

WB D.Pharm Admission 2026: উচ্চমাধ্যমিক পাশেই ফার্মাসি ভর্তি শুরু, আবেদন করুন অনলাইনে

বিষয় তথ্য
কোর্সের নাম Diploma in Pharmacy (D.Pharm)
কোর্সের মেয়াদ 2 বছর
ন্যূনতম যোগ্যতা HS (10+2) – Physics, Chemistry + Biology/Mathematics
বয়সসীমা ন্যূনতম 18 বছর

D.Pharm কোর্স কী?

Diploma in Pharmacy (D.Pharm) হল ২ বছরের একটি পেশাদার ফার্মাসি কোর্স। এই কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা হাসপাতাল, ওষুধ কোম্পানি, মেডিক্যাল স্টোর এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন চাকরির সুযোগ পেতে পারেন। এছাড়াও পরবর্তীতে B.Pharm-এ উচ্চশিক্ষার সুযোগ থাকে।

গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

D.Pharm কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে:

  • উচ্চমাধ্যমিক (10+2) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • Physics, Chemistry এবং Biology অথবা Mathematics থাকতে হবে।
  • স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে পাশ করতে হবে।
  • Vocational Stream-এর অধিকাংশ প্রার্থী D.Pharm-এ আবেদন করতে পারবেন না (PCI-এর নির্ধারিত নিয়ম অনুসারে)।

বীরভূম Census Recruitment 2026: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও MTS পদে ২২ শূন্যপদ, বেতন ২৫,০০০ পর্যন্ত

বয়সসীমা

  • ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আবেদন ফি

বিভাগ আবেদন ফি
সাধারণ প্রার্থী 450
বৈধ কন্যাশ্রী (Kanyashree) প্রার্থী 225

ফি প্রদান করা যাবে:

  • UPI
  • Debit Card
  • Credit Card
  • Net Banking

এর মাধ্যমে।

কীভাবে হবে ভর্তি?

কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না।

প্রার্থীদের যোগ্যতা পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা (Merit List) প্রকাশ করা হবে। সেই মেধাতালিকার ভিত্তিতেই কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

কাউন্সেলিং প্রক্রিয়া

  • Merit List প্রকাশ করবে কাউন্সিল।
  • Online Counselling-এর মাধ্যমে কলেজ নির্বাচন করতে হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের পর চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।
  • শুধুমাত্র মেধাতালিকায় নাম থাকলেই ভর্তি নিশ্চিত নয়, যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করতে হবে।

সংরক্ষণ (Reservation)

সরকারি প্রতিষ্ঠানে:

  • SC – ২২%
  • ST – ৬%
  • PwD – সর্বোচ্চ ৫%
  • OBC – সরকারি নিয়ম অনুযায়ী

সংরক্ষণের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের বৈধ শংসাপত্রধারী প্রার্থীরা পাবেন।

পশ্চিমবঙ্গের D.Pharm কলেজের সংখ্যা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে ১১০টিরও বেশি সরকারি ও বেসরকারি ফার্মাসি প্রতিষ্ঠান D.Pharm ভর্তির অনুমোদন পেয়েছিল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত কলেজ তালিকা কাউন্সেলিংয়ের সময় প্রকাশ করা হবে।

উল্লেখযোগ্য সরকারি D.Pharm কলেজ

  • Sree Ramkrishna Silpa Vidyapith
  • Cooch Behar Polytechnic
  • Siliguri Government Polytechnic
  • Women’s Polytechnic Chandernagore
  • Jnan Chandra Ghosh Polytechnic
  • Contai Polytechnic

কেন D.Pharm এখন জনপ্রিয়?

বর্তমানে স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পে দক্ষ ফার্মাসি কর্মীদের চাহিদা দ্রুত বাড়ছে। D.Pharm সম্পন্ন করার পর:

  • Registered Pharmacist হওয়ার সুযোগ
  • হাসপাতাল ও ক্লিনিকে চাকরি
  • মেডিক্যাল শপ পরিচালনা
  • ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি
  • B.Pharm-এ উচ্চশিক্ষা

এর মতো বিভিন্ন ক্যারিয়ার সুযোগ তৈরি হয়।

অফিসিয়াল নোটিশ ও ভর্তির আবেদন লিঙ্ক

তথ্য লিংক
কোর্সের নোটিশ ও তথ্য পুস্তিকা (Information Brochure) ↓ Download PDF
WBSCTE অফিসিয়াল D.Pharm Admission 2026 অনলাইন আবেদন লিঙ্ক (কমন এডমিশন) Apply Online →
Syed Mosharaf Hossain
Syed Mosharaf Hossainhttps://syedmosharafhossain.in/
Syed Mosharaf Hossain is a visionary educator, technical innovator, and the Principal of Purbasthali-II Government ITI, West Bengal. An Electronics & Communication Engineer, he is the creator of the internationally recognized "Arduino-based Smart Shoe" for women’s safety, featured in the World Book of Records. As the Founder of SD ONUPRON GROUP, Syed has over six years of expertise in SEO, web development, and digital journalism. Honored as the "Principal of the Year" at the Asia Education Conclave 2025, he remains dedicated to driving technical innovation and mentoring future professionals in India's education sector.

Read more

Local News