WB HS Result 2026: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৬। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। আর ঠিক এই সময়টাই সবচেয়ে বেশি টেনশনের। কারও ঘুম আসছে না, কেউ আবার বারবার এডমিট কার্ড বের করে রোল নম্বর মিলিয়ে দেখছে। কিন্তু সত্যি কথা বলতে কী, এত চিন্তা করার কিছু নেই।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারও ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম রেখেছে। শুধু রেজাল্ট প্রকাশ নয়, পাশ নম্বর, গ্রেস মার্ক, 9.1 Rule, 9.2 Rule, সবকিছু নিয়েই বড় আপডেট রয়েছে। তাই পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেওয়া খুবই দরকার।
Related Articles : ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি যাত্রা, কিন্তু কীভাবে মিলবে এই সুবিধা? কার্ড লাগবে? রেজিস্ট্রেশন করতে হবে? জেনে নিন সব সম্ভাবনা
কখন প্রকাশ হবে রেজাল্ট?
সংসদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকেই খুব সহজে ফলাফল চেক করা যাবে। তবে প্রতি বছরের মতো এবারও একসঙ্গে প্রচুর ছাত্রছাত্রী ওয়েবসাইটে ঢুকবে। ফলে অনেক সময় সার্ভার স্লো বা ডাউন হয়ে যেতে পারে। তাই একাধিক ওয়েবসাইটের লিংক আগে থেকেই জেনে রাখা ভালো।
কী কী লাগবে রেজাল্ট দেখার জন্য?
রেজাল্ট দেখার সময় মূলত দুটো তথ্য লাগবে:
- Roll Number
- Registration Number
এই দুটি তথ্য এডমিট কার্ডেই রয়েছে। তাই আগে থেকেই হাতের কাছে রাখুন।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আগামী ১৪ মে ২০২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। সংসদের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০:৩০ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হবে।
যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ফলাফলের অপেক্ষায় রয়েছে, তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে।সংসদের জানানো তথ্য অনুযায়ী, সকাল ১০:৩০ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হলেও, ছাত্রছাত্রীরা সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে পারবে।
কোথায় কোথায় রেজাল্ট দেখা যাবে?
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একাধিক পোর্টালে রেজাল্ট দেখার ব্যবস্থা রাখা হয়েছে। অফিসিয়াল এবং জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট হলো:
- wbresults.nic.in
- results.digilocker.gov.in
- https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha
- https://wbchse.wb.gov.in/student/results/
- https://result.wb.gov.in/
যে ওয়েবসাইটে চাপ বেশি থাকবে, সেখানে সমস্যা হলে অন্য পোর্টাল ব্যবহার করা যাবে।
SMS-এও দেখা যাবে রেজাল্ট
অনেক সময় ইন্টারনেট ঠিকমতো কাজ না করলে SMS-এর মাধ্যমেও রেজাল্ট দেখা সম্ভব।
মোবাইলের Message অপশনে গিয়ে টাইপ করতে হবে:
WB12 Roll Number
তারপর পাঠিয়ে দিন:
- 5676750
অথবা - 58888
নম্বরে পাঠিয়ে দিলেই SMS-এর মাধ্যমে ফলাফল চলে আসবে।
এবার মার্কশিট কেমন হবে?
এবারের সবচেয়ে বড় বিষয় হলো, শুধু ফোর্থ সেমিস্টারের নম্বর নয়, পুরো উচ্চ মাধ্যমিকের ফাইনাল মার্কশিট দেখানো হবে।
অর্থাৎ:
- থিওরি নম্বর
- প্র্যাক্টিক্যাল নম্বর
- মোট নম্বর
- শতাংশ
- পাশ বা ফেল স্ট্যাটাস
সবকিছু একসঙ্গে দেখা যাবে।
পাশ নম্বর কত?
এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি থাকে। আসলে বিষয়ভেদে পাশ নম্বর আলাদা।
যে বিষয়গুলিতে ৪০ নম্বরের থিওরি পরীক্ষা হয়, সেখানে প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ১২ নম্বর পেতে হয়। পাশাপাশি প্র্যাক্টিক্যালে ন্যূনতম নম্বর তুলতে হয়। সব মিলিয়ে মোট ৩০% নম্বর থাকলেই পাশ।
আবার ল্যাব বেসড সাবজেক্টগুলিতে থিওরি ও প্র্যাক্টিক্যাল মিলিয়ে আলাদা হিসাব থাকে। সেখানেও মোট ৩০ শতাংশ নম্বর থাকলেই পাশ ধরা হয়।
9.1 Rule আসলে কী?
এই নিয়মটা বহু ছাত্রছাত্রীর কাছে লাইফ সেভারের মতো।
ধরুন, কোনো ছাত্র বা ছাত্রীর একটি বিষয়ে ১ বা ২ নম্বরের জন্য ফেল আসছে। সেক্ষেত্রে সংসদ অন্য কোনো ভালো নম্বর পাওয়া বিষয় থেকে কিছু নম্বর কেটে এনে ওই বিষয়ে যোগ করতে পারে। ফলে ছাত্রছাত্রীটি পাশ করে যায়।
মার্কশিটে সেই বিষয়গুলির পাশে Star (*) চিহ্ন থাকতে পারে।
9.2 Rule কী?
এটাও খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম।
যদি কোনো ছাত্রছাত্রী একটি বিষয় একেবারেই ক্লিয়ার করতে না পারে, তাহলে Optional Subject-কে Best Five-এর মধ্যে নিয়ে এসে নম্বর ক্যালকুলেশন করা হতে পারে। ফলে অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা বেঁচে যায়।
তবে এই দুই নিয়ম তখনই কার্যকর হবে, যখন ছাত্রছাত্রী সমস্ত থিওরি ও প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উপস্থিত থাকবে।
শেষ মুহূর্তে কী করবেন?
আজ রাতেই:
- এডমিট কার্ড হাতের কাছে রাখুন
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে নিন
- মোবাইলে ইন্টারনেট ঠিক আছে কিনা দেখে নিন
- একাধিক রেজাল্ট ওয়েবসাইটের নাম লিখে রাখুন
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অযথা টেনশন করবেন না। প্রতিবছরই দেখা যায়, যেসব ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ভয় পায়, তাদের মধ্যেই অনেকে খুব ভালো রেজাল্ট করে। তাই আত্মবিশ্বাস রাখুন। কাল সকাল ১১টার পর নিজের ফলাফল দেখে নিন শান্তভাবে।
ডিজিলকার (DigiLocker) সম্পর্কেও গুরুত্বপূর্ণ আপডেট
অনলাইনে রেজাল্ট প্রকাশের পর ছাত্রছাত্রীরা DigiLocker থেকেও ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবে। পরবর্তীতে কয়েক দিনের মধ্যেই স্কুল থেকে অরিজিনাল হার্ডকপি মার্কশিট, পাশ সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট দেওয়া হবে।
তবে বর্তমানে কলেজে ভর্তি বা বিভিন্ন উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়ায় DigiLocker-এর ডিজিটাল মার্কশিটও অধিকাংশ ক্ষেত্রেই বৈধ ও গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। তাই রেজাল্ট বেরোনোর পর অবশ্যই নিজের DigiLocker অ্যাকাউন্টে মার্কশিট সেভ করে রাখবেন।
নম্বর কম এলে ভেঙে পড়বেন না
রেজাল্ট প্রকাশের পর অনেক সময় কিছু ছাত্রছাত্রী মনে করে যে তাদের প্রত্যাশার তুলনায় নম্বর কম এসেছে। কিন্তু তাতেও হতাশ হওয়ার কিছু নেই।
যদি কেউ মনে করো তোমার নম্বর আরও বেশি হওয়া উচিত ছিল, তাহলে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে খুব দ্রুতই স্ক্রুটিনি (PPS) বা রিভিউ (PPR)-এর আবেদন করার সুযোগ দেওয়া হবে।
এর মাধ্যমে খাতা পুনরায় যাচাই করা হয় এবং কোনো ভুল থাকলে নম্বর পরিবর্তনের সম্ভাবনাও থাকে। তাই রেজাল্ট খারাপ মনে হলেও শান্ত থাকো এবং পরবর্তী আপডেটগুলির দিকে নজর রাখো।
সবাইকে আগাম শুভেচ্ছা। আশা করি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে।

