WB PM Vishwakarma Yojana 2026: ভারতের কেন্দ্র সরকার দেশের ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের আর্থিকভাবে শক্তিশালী করতে চালু করেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৬ সালে এই প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের হাজার হাজার কারিগর নতুন করে উপকৃত হতে চলেছেন।
আপনি কি নিজের হাতের কাজকে বড় ব্যবসায় রূপ দিতে চান? সঠিক প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি ও আর্থিক সহায়তা পেলে নিজের কাজকে আরও বড় করতে চান? তাহলে WB PM Vishwakarma Yojana 2026 আপনার জন্য বড় সুযোগ হতে পারে।
PM Vishwakarma Yojana 2026-এ কী কী সুবিধা মিলবে?
ফ্রি ট্রেনিং ও প্রতিদিন ৫০০ স্টাইপেন্ড
এই প্রকল্পে নির্বাচিত কারিগরদের ৫ দিন থেকে ১৫ দিনের বেসিক ও অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিদিন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ₹৫০০ করে স্টাইপেন্ড দেওয়া হবে।
১৫,০০০ টুলকিট ভাউচার
প্রশিক্ষণ শুরু হলে আবেদনকারীকে নিজের কাজের জন্য আধুনিক সরঞ্জাম কেনার উদ্দেশ্যে ₹১৫,০০০ ই-ভাউচার দেওয়া হবে। এই টাকার মাধ্যমে সরকার অনুমোদিত টুলকিট নেওয়া যাবে।
Releted Artical :পশ্চিমবঙ্গে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্প ২০২৬: নতুন সরকারের বড় আপডেট
৩ লক্ষ পর্যন্ত লোন
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল গ্যারান্টি ছাড়াই ঋণ। প্রথম ধাপে ₹১ লক্ষ এবং দ্বিতীয় ধাপে আরও ₹২ লক্ষ পর্যন্ত লোন পাওয়া যাবে। সুদের হার মাত্র ৫% বার্ষিক।
ডিজিটাল আইডি ও সার্টিফিকেট
যোগ্য কারিগরদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য PM Vishwakarma Certificate ও ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে আবেদনকারী একজন দক্ষ কারিগর হিসেবে পরিচিতি পাবেন।
২০২৬ সালে কী নতুন আপডেট এল?
সরকার এবার কারিগরদের সম্মান বাড়াতে বড় পরিবর্তন এনেছে। আগের মতো জাতিভিত্তিক নামের বদলে এখন কাজের দক্ষতার ভিত্তিতে পরিচয় দেওয়া হবে।
যেমন:
- মুচি → Footwear Artisan
- কুমোর → Ceramic & Clay Product Maker
- নাপিত → Personal Grooming Service Provider
এর পাশাপাশি সরকার ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির ক্ষেত্রেও সহায়তা করবে। ফলে গ্রামের কারিগরের তৈরি জিনিসও এখন অনলাইনে সারা দেশে বিক্রি করা সম্ভব হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীর:
- বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
- পরিবারে কেউ সরকারি চাকরিতে থাকতে পারবেন না
- বৈধ রেশন কার্ড থাকতে হবে
কোন কোন পেশার মানুষ আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে মোট ১৮ ধরনের ঐতিহ্যবাহী পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন:
- দর্জি
- লোহার কাজ
- সোনার কাজ
- রাজমিস্ত্রি
- নৌকা নির্মাতা
- খেলনা প্রস্তুতকারক
- ঝুড়ি বুননকারী
- কুমোর
- মুচি
- ভাস্কর
- তালা প্রস্তুতকারক
- নাপিত
- মালাকার
- ধোপা প্রভৃতি।
আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?
আবেদনের জন্য প্রয়োজন:
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবুক
- রেশন কার্ড
- মোবাইল নম্বর
নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।
কীভাবে আবেদন স্ট্যাটাস চেক করবেন?
আবেদন করার পর অফিসিয়াল পোর্টালে লগইন করে সহজেই:
- Application Status
- Toolkit Voucher
- ID Card
- Certificate
- Udyam Assist Certificate
ডাউনলোড ও চেক করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট
PM Vishwakarma Yojana Official Portal: PM Vishwakarma Official Website
শেষ কথা
PM Vishwakarma Yojana 2026 দেশের ঐতিহ্যবাহী কারিগরদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। ফ্রি ট্রেনিং, আধুনিক টুলকিট, কম সুদে লোন ও সরকারি স্বীকৃতি মিলিয়ে এই প্রকল্প বহু মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি যদি কোনও ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে দ্রুত আবেদন করুন এবং সরকারি সুবিধা গ্রহণ করুন।

