May 9, 2026
New Town, Kolkata, West Bengal
শিক্ষা

পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশের পর শুরু ITI ও ডিপ্লোমা ভর্তি ২০২৬, ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ

ITI ও ডিপ্লোমা ভর্তি ২০২৬
ITI ও ডিপ্লোমা ভর্তি ২০২৬

ITI ও ডিপ্লোমা ভর্তি ২০২৬: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার গঠনের পর ৮ই মে পশ্চিমবঙ্গের জন্য আরেকটি বড় দিন ছিল। ওইদিনই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের পাশের হারও ছিল বেশ ভালো। বিশেষ করে বীরভূম জেলার ফলাফল বহু বছরের তুলনায় অনেক উন্নত হয়েছে।

তবে আজ আমরা মাধ্যমিকের রেজাল্ট বা টপার নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো সেইসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা এবার মাধ্যমিক পাশ করেছে। মাধ্যমিক পাশ করার পর সাধারণত ছাত্রছাত্রীদের সামনে দুটো রাস্তা খুলে যায়। একদিকে আছে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে Science, Arts, Commerce বা Vocational নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। আর অন্যদিকে আছে প্রফেশনাল ও স্কিল ভিত্তিক শিক্ষার দুনিয়া, অর্থাৎ ITI, Polytechnic Diploma ও অন্যান্য টেকনিক্যাল কোর্স।

যারা দ্রুত চাকরিমুখী ও প্রযুক্তিগত শিক্ষার দিকে যেতে চায়, তাদের জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার বড় সুযোগ নিয়ে এসেছে। ইতিমধ্যেই খুলে গেছে পশ্চিমবঙ্গের Common Admission Portal, যেখানে ITI, Polytechnic কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য।

পোর্টালের নাম:

Common Admission Portal- Registration Open for ITI, Polytechnic & Pharmacy Admissions 2026–2027

আগে পরীক্ষা হত, এখন ভর্তি হচ্ছে মেধার ভিত্তিতে

আগে Polytechnic-এ ভর্তি হতে JEXPO-এর মতো প্রবেশিকা পরীক্ষা দিতে হত। কিন্তু করোনা পরবর্তী সময় থেকে ধীরে ধীরে সেই ব্যবস্থা বদলেছে। এখন বেশিরভাগ ITI ও Diploma কোর্সে ভর্তি হচ্ছে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে Merit List ও Online Counselling-এর মাধ্যমে।

তাই যারা মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছে, তাদের জন্য ভালো সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগও অনেক বেশি।

কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে?

এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে:

  • ITI Courses
  • Polytechnic Diploma Engineering

কারা আবেদন করতে পারবে?

Polytechnic Diploma-এর জন্য

  • মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে
  • নম্বরের ভিত্তিতে কাউন্সেলিং হবে

ITI Admission-এর জন্য

ITI-তে মূলত দুই ধরনের গ্রুপ থাকে:

M Group

  • মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য
  • বেশিরভাগ ট্রেডে আবেদন করা যায়

E Group

  • অষ্টম শ্রেণি পাশ করলেও আবেদন করা যায়
  • শুধুমাত্র কিছু নির্দিষ্ট ১ বছরের ট্রেড পাওয়া যায়
  • সব ট্রেড E Group-এ থাকে না

অর্থাৎ যারা কোনো কারণে মাধ্যমিক শেষ করতে পারেনি, তারাও ITI-র মাধ্যমে স্কিল ভিত্তিক পড়াশোনা শুরু করতে পারবে।

কীভাবে আবেদন করবেন?

PART 1: প্রথমে নিজের Profile Complete করতে হবে

যেকোনো কোর্সে আবেদন করার আগে প্রথমে Profile Update করা বাধ্যতামূলক।

Step 1: Personal Information Fill করতে হবে

ছাত্রছাত্রীদের যেসব তথ্য দিতে হবে:

  • First / Middle / Last Name
  • বাবার নাম
  • মায়ের নাম
  • Date of Birth
  • Gender
  • Email ID
  • Mobile Number
  • Aadhaar Number
  • Caste Category

গুরুত্বপূর্ণ বিষয়:

  • নাম অবশ্যই সার্টিফিকেটের সঙ্গে মিলতে হবে
  • Aadhaar Number সঠিক হতে হবে
  • Mobile Number চালু থাকতে হবে
  • Special Character ব্যবহার করা যাবে না

Step 2: Address Information Fill করতে হবে

ঠিকানার মধ্যে দিতে হবে:

  • House Number
  • Street / Village
  • Locality
  • State
  • District
  • Subdivision
  • Block / Municipality
  • Police Station
  • Post Office
  • PIN Code

মনে রাখবেন:

  • District যেন নথির সঙ্গে মেলে
  • PIN Code সঠিক দিতে হবে

PART 2: E-Group Admission (Class 8 Passed Students)

যারা অষ্টম শ্রেণি পাশ করেছে, তারা E-Group-এর মাধ্যমে কিছু নির্দিষ্ট ITI ট্রেডে আবেদন করতে পারবে।

Step 1: PBSSD / Vocational Quota

এখানে Yes বা No সিলেক্ট করতে হবে।

Step 2: Class VIII Details

দিতে হবে:

  • Board Name
  • School Name
  • District
  • Full Marks
  • Marks Obtained

উদাহরণ:
380/500

গুরুত্বপূর্ণ:

  • Obtained Marks কখনো Full Marks-এর বেশি হবে না
  • শুধু Numeric Value ব্যবহার করতে হবে

Step 3: Subject Marks

দিতে হবে:

  • Physical Science Marks
  • Mathematics Marks

সব তথ্য ঠিক আছে কিনা দেখে তারপর Save করতে হবে।

PART 3: M-Group Admission (Madhyamik Passed Students)

এটি মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য মূল ITI ভর্তি বিভাগ।

Step 1: PBSSD / Vocational Quota

Yes বা No নির্বাচন করতে হবে।

Step 2: Madhyamik Details

দিতে হবে:

  • Board Name
  • School Name
  • District
  • Total Full Marks
  • Total Obtained Marks

খুব গুরুত্বপূর্ণ:

মার্কশিটে যা আছে ঠিক সেটাই দিতে হবে। ভুল নম্বর দিলে পরে Admission Cancel পর্যন্ত হতে পারে।

Step 3: Subject Marks

Physical Science ও Mathematics-এর:

  • Full Marks
  • Obtained Marks

ঠিকভাবে Fill করে Save করতে হবে।

PART 4: Polytechnic First Year Admission

Diploma Engineering First Year-এর জন্য আবেদনকারীদের এই অংশ Fill করতে হবে।

Step 1: State নির্বাচন

School State নির্বাচন করতে হবে।

Step 2: Details Fill

  • Board Name
  • School / ITI Name
  • District
  • Total Marks

Step 3: Subject Marks

  • Physical Science
  • Mathematics

সবশেষে Save করতে হবে।

PART 5: Polytechnic Second Year Admission

যারা Lateral Entry-এর মাধ্যমে Second Year-এ ভর্তি হবে, তাদের এই অংশ পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ Validation Rules

বিষয়নিয়ম
Mandatory Fieldsসব * চিহ্নিত তথ্য Fill করা বাধ্যতামূলক
Aadhaar Number১২ সংখ্যার হতে হবে
Mobile Number১০ সংখ্যার হতে হবে
MarksObtained Marks কখনো Full Marks-এর বেশি হবে না
Photo Upload500KB-এর নিচে হতে হবে
Save Optionবের হওয়ার আগে Save করতে হবে

Final Checklist

ফর্ম Submit করার আগে দেখে নিন:

  • Profile Updated হয়েছে কিনা
  • Photo Upload হয়েছে কিনা
  • Educational Details ঠিক আছে কিনা
  • Subject Marks সঠিক কিনা
  • Quota Selection হয়েছে কিনা
  • Successfully Save হয়েছে কিনা

কেন ITI ও Diploma এখন স্মার্ট Career Option?

অনেকেই মনে করে শুধু Higher Secondary ও Graduation করলেই ভালো ভবিষ্যৎ হয়। কিন্তু বর্তমানে Technical Education-এর চাহিদা অনেক বেড়েছে।

ITI বা Diploma করার পর:

  • Government Job
  • Private Company Job
  • Apprenticeship
  • Railway Sector
  • Factory Job
  • Self Employment

এর মতো অনেক সুযোগ তৈরি হয়।

বিশেষ করে:

  • Electrician
  • Fitter
  • Welder
  • COPA
  • Refrigeration & AC
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Electrical Engineering

এইসব ট্রেড ও কোর্সের চাহিদা বর্তমানে অনেক বেশি।

ছাত্রছাত্রীদের জন্য শেষ পরামর্শ

  • দেরি না করে দ্রুত Registration করুন
  • সব Documents আগে থেকে Ready রাখুন
  • ভুল তথ্য দেবেন না
  • Mobile Number সচল রাখুন
  • Counselling-এর সময় ভালোভাবে College ও Trade নির্বাচন করুন

প্রতি বছর অনেক ছাত্রছাত্রী ছোট ভুলের কারণে Admission-এর সুযোগ হারায়।

শেষ কথা

২০২৬ সালের মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সামনে নতুন ভবিষ্যতের দরজা খুলে গেছে। Traditional পড়াশোনার পাশাপাশি এখন Technical Education-ও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

যারা Skill Based Education ও দ্রুত Career Opportunity চায়, তাদের জন্য ITI ও Polytechnic Admission একটি দারুণ সুযোগ হতে পারে।

সর্বশেষ আপডেট, Merit List ও Counselling তথ্য জানার জন্য নিয়মিত ভিজিট করুন: Official Common Admission Portal

Syed Mosharaf Hossain is a visionary educator, technical innovator, and the Principal of Purbasthali-II Government ITI, West Bengal. An Electronics & Communication Engineer, he is the creator of the internationally recognized "Arduino-based Smart Shoe" for women’s safety, featured in the World Book of Records.As the Founder of SD ONUPRON GROUP, Syed has over six years of expertise in SEO, web development, and digital journalism. Honored as the "Principal of the Year" at the Asia Education Conclave 2025, he remains dedicated to driving technical innovation and mentoring future professionals in India's education sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *